বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচ পরামর্শ যুক্তরাষ্ট্রের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে
মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি : সংগৃহীত

অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ পাঁচ পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। চলতি মাসের ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা সফর করে যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি যৌথ প্রতিনিধিদল। দেশে ফিরেই প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি মতামত তুলে ধরেছে।

প্রথমেই নির্বাচন ইস্যুতে সংলাপের আহ্বান করা হয়েছে। পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করার আহ্বানও জানানো হয়েছে।

প্রতিনিধিদল তাদের দ্বিতীয় প্রস্তাবে নির্বাচনের সময় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সব নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে ।

মার্কিন নির্বাচনী মিশন তাদের তৃতীয় প্রস্তাবনা অহিংসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনাতে আহ্বান জানিয়েছে।

সবশেষে, দেশের সব রাজনৈতিক দলকে অর্থবহ ও সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে শক্তিশালী করে।

এ ছাড়া দেশের নাগরিক যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয় প্রতিনিধিদলের প্রস্তাবনায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451