বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ভাতিজাদের লাঠির আঘাতে প্রাণ গেল চাচা মোজাফফর হোসেনের (৬৫)।

বৃহস্পতিবার ঢাকায় হৃদরোগ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩ অক্টোবর নিজ বাড়িতে ভাতিজাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মাহিমুদ্দিনের ছেলে মোজাফফর হোসেনের সাথে তার ভাতিজা নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। গত ৩ অক্টোবর এ নিয়ে মোজাফফর হোসেনের সাথে নাদিউজ্জামান লিখন ও আসাদুজ্জামান লিমনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা লিখন ও লিমনসহ প্রতিবেশী বাবুল মোজাফফর হোসেনকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোজাফফর হোসেনের ছোট ছেলে সুজন ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451