বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছয়টি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স।

এর আগে গত সোমবার চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। সেসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও আমদানির অনুমতি দেওয়া হতে পারে।

সচিব বলেন, খুচরা পর্যায়ে বিক্রির জন্য ১২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরও এই দামে বিক্রি হচ্ছে না। এজন্য বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্তে আমরা কিছু ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

কোথা থেকে আমদানি করা হবে এ বিষয়ে তিনি বলেন, যে কোনো উৎস থেকে তারা ডিম আনতে পারবে। যেখানে দাম কম পাবে, কিংবা যেখান থেকে দ্রুত আনতে পারবে।

আমদানিতে করার ক্ষেত্রে কোনো শর্ত আছে কি না জানতে চাইলে সচিব বলেন, এ ক্ষেত্রে কোনো শর্ত নেই। সুবিধামতো আনবে, যাতে ভোক্তারা কম দামে পান। তবে বিক্রির ক্ষেত্রে সরকার বেঁধে দেওয়া দাম ১২ টাকায় বিক্রি করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451