শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরিফুল রাজকে ডিভোর্স দিলেন পরীমণি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

অভিনয় জগতের কাজের বাইরে দাম্পত্য কলহের কারণে বছরজুড়ে খবরের শিরোনাম হয়েছেন শরিফুল রাজ ও পরীমণি।এবার স্বামী শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন পরী। রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি।

একাধিক সূত্র ডিভোর্সের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এর আগে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন এই নাইকা। তখন তিনি ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এই ঘটনার পরে চলতি বছরের ৩০ মে মধ্যরাতে নায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে নায়িকা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপস প্রকাশ করা হয়।

সে সময় এই ঘটনায় পরীমণি গণমাধ্যমকে জানান, ‘আমি তো সুনেরাহ নামের ওই অভিনেত্রীকে চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। এখন যদি রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হয় তাহলে আমি ওই মেয়েকেই দায়ী করব। মেয়েটার নামে মামলা করব।’

তখন শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে অনেক কিছুই তো হয়। তবে বাসা থেকে বের হওয়ার মতো তো কিছু হয়নি। অথচ রাজ বাসায় নেই কতদিন! এত দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে একটিবারও আমার ও বাচ্চার খোঁজ নেয়নি। আমি সংসার করার তো কম চেষ্টা করছি না। পারছিটা কই? একটার পর একটা ইস্যু চলেই আসছে। যে রাজকে বিয়ে করেছিলাম সেই রাজকে অনেক ভালোবাসি।’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। পরীমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451