বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচি শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
বিএনপির লোগো।

সরকার পতনের একদফা দাবিতে রোডমার্চ-সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল ইসলাম অসুস্থ থাকায় তার পরিবর্তে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। ২১ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে রোডমার্চ করা হবে। ২২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী রোডমার্চ হবে।

২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলা আমিনবাজারে সমাবেশ হবে। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেশন হবে। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ হবে, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন হবে।

তিনি বলেন, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ হবে। ঢাকায় কৃষক সমাবেশ হবে ২ অক্টোবর। ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোড মার্চ হবে। এদিকে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে।

প্রসঙ্গত, গত ১২ জুলাই সরকার হটানোর ‘একদফার’ আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রাসহ গণমিছিল করেছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451