বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবর্তীপুরে শুভসংঘের হলদিবাড়ি বিদ্যানিকেতনে ৩১ সদস্যের কমিটি গঠন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ি বিদ্যানিকেতনে সম্প্রতি ৩১ সদস্যের বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় কমিটি গঠিত হয়েছে। বিদ্যালয়টির একাডেমিক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আবু এহিয়া কুসুম।

এতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা সংবাদিক আবদুল কাদির ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. ওমর আলী।

নবগঠিত বিদ্যালয় কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন আবু এহিয়া কুসুম। এ ছাড়া উপদেষ্টা হয়েছেন সহকারী শিক্ষক মো. আলাল উদ্দিন।
কমিটির অন্যান্য দায়িত্বে আছেন সভাপতি সানজিদা নাহাস শীলা, সাধারণ সম্পাদক ইকতেখার আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ফরাজী। কমিটি গঠনের পরে সকলকে শপথবাক্য পাঠ করান সাংবাদিক আবদুল কাদির।

সারাজীবন শুভকাজে পাশে থাকার জন্য এবং দেশের ও দেশের মানুষের সেবায় নিয়োজিত রাখতে শপথবাক্য পাঠ করানো হয়। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানশিক্ষসহ কমিটির সদস্যরা।

উল্লেখ্য, পার্বতীপুরে ৭৫টি হাইস্কুল ও কলেজ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ২০টি হাইস্কুল ও চারটি কলেজে কমিটি গঠন শেষে নতুন উপজেলা কমিটি গঠন করা হবে।

ইতিমধ্যে দুটি হাইস্কুল কমিটি গঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয় কমিটি ও পরীক্ষা শেষে কলেজ কমিটি গঠন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451