বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইমরান খানকে কারাগারে খেতে না দেওয়ার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত

 

ইমরান খানকে কারাগারে খেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি।রোববার (৬ আগস্ট) এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কোরেশি বলেন, ইসলামাবাদের ট্রায়াল কোর্টে রায় হওয়ার সঙ্গে সঙ্গে লাহোর পুলিশ ইমরান খানের জামান পার্কের বাসভবনে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারগারে রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছে অ্যাটক কারাগারে। সেখানে তেমন সুযোগ-সুবিধা নেই। এমনকি সেখানে বি ক্লাস সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রীকে সি ক্লাস কারাগারে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কোরেশি আরও বলেন, আইনজীবীদেরও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। পাওয়ার অব অ্যাটর্নিতে পিটিআই প্রধানের স্বাক্ষর ছাড়া তার মুক্তির জন্য আপিল করাও সম্ভব হচ্ছে না। ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পলি ক্লিনিক মেডিকেল বোর্ডে নিয়ে যাওয়া হয়নি। যদিও এটি সব বন্দির অধিকার; আর এটা কারাগার কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানান কোরেশি।

প্রসঙ্গত, গত শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এ ছাড়া আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451