শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার কোর্টে যাচ্ছেন হিরো আলম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
হিরো আলম। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে এবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি আদালতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।

হিরো আলম বলেন, ‘আমি কোনো দলের কারো কথায় মামলা করতে আসি নাই। আমি আওয়ামীলীগ বিএনপি দুই দলকেই ভালোবাসি। কিন্তু তাদের কয়েকজন নেতা আমাকে নিয়ে অনেকবার উল্টাপাল্টা কথা বলেছে।

তিনি আরও বলেন, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’

অভিযোগের বিষয়ে ডিবিপ্রধান বলেন, হিরো আলম এর আগেও আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আমাদের কাছে এসেছিলেন। তবে এবার তিনি এসেছেন আমাদের সাইবার ইউনিটে অভিযোগ করতে। ভেবেছিলেন যেহেতু ভিডিওটি ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে, তাই তিনি এসেছিলেন সাইবার ইউনিটে মামলা করতে।

হারুন অর রশীদ বলেন, যেহেতু হিরো আলম মানহানি মামলা করতে এসেছিলেন তাই তাকে পরামর্শ দিয়েছি সিএমএম কোর্টে যাওয়ার জন্য। কারণ আমরা সরাসরি মানহানির মামলা গ্রহণ করতে পারি না তাই তাকে কোর্ট যেতে বলেছি। তবে আমরা তার অভিযোগটি গ্রহণ করেছি বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ হিসেবে অভিহিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451