বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

 

ইতিহাসের পাতায় আগেই নাম তুলেছেন ফারজানা হক। মেয়েদের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি পাওয়ার কীর্তি বলে কথা! এবার এই ব্যাটার গড়লেন আরেকটি ইতিহাস। সেটা আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। শুধু ফারজানা একা নন, বোলারদের র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস লিখেছেন নাহিদা আক্তারও।

এই তো কয়েকদিন আগের কথা। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেললেন ফারজানা। এটাই মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে প্রথম সেঞ্চুরির ঘটনা। ওই কীর্তির পর এবার র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস তার। ক্যারিয়ারের প্রথম শতকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন ফারজানা। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন এই ওপেনার।

আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে রয়েছেন ফারজানা। ক্যারিয়ার সর্বোচ্চ ৫৬৫ রেটিং পয়েন্ট তার। এখানেও ফারজানার ইতিহাস। তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট পাননি আর কোনও বাংলাদেশি ব্যাটার।

ফারজানার আগে শীর্ষ ২০-এ বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিল না। তার আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালে এই ব্যাটার উঠেছিলেন ২৫ নম্বরে।

ভারত সিরিজে ব্যাট হাতে ফারজানা যেমন চমক দেখিয়েছেন, তেমনি বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদা। এই স্পিনারও র‌্যাঙ্কিংয়ে ইতিহাস লিখেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং এখন তার। পাঁচ ধাপ এগিয়ে বাঁহাতি স্পিনার আছেন ১৯ নম্বরে। নাহিদার আগে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল সালমা খাতুনের। গত বছরের ডিসেম্বরে তিনি ২০ নম্বরে উঠেছিলেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চমক আছে আরও। নতুন র‌্যাঙ্কিংয়ে মেয়েদের ক্রিকেট পেয়েছে নতুন নাম্বার ওয়ান। এক নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে পেছনে ফেলে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় বসেছেন এই ইংলিশ অলরাউন্ডার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451