বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি ওয়াগনার গ্রুপের

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

 

 

রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর এমন দাবি করলেন তিনি। শনিবার (২৪ জুন) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রিগোজিনের দাবি, হেলিকপ্টারটি একটি বেসামরিক বহরের ওপর গুলি চালায়। যদিও এ ঘটনা কোথায় ঘটেছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

এর আগে তিনি বলেছিলেন, তার বাহিনী ইউক্রেনের পূর্বে রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা।

ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাড়াটে যোদ্ধাদের গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451