বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৫, আহত ৯০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
ঘটনাস্থেলে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা । ছবি: এনডিটিভি

 

 

ভারতের তামিলনাড়ুতে দুটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৯০ জন। আহতদের উদ্ধার করে

হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তামিলনাড়ুর কুদ্দালোর জেলাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

নেল্লিকুপ্রাম পুলিশ জানায়, পুদুচেরিগামী একটি বাসের সামনের টায়ার মেলপাট্টমপাক্কামে ফেটে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে তিরুভান্নামালাইয়ের উদ্দেশ্যে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত ও ৯০ জন আহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, এম আঙ্গলামানি (৩৩), কে মুরুগান (৫০), এস সেনুভাসন (৫০), পি ধনপাল (৬০) ) ভি নটরাজ (৮০)। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের ৫০ হাজার এবং কম আহতদের ২৫ হাজার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়াও আহতদের ভালো চিকিৎসা দেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দুই মন্ত্রীকে নিযুক্ত করেছেন এমকে স্ট্যালিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451