বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোটি টাকার মূল্যের জাল ষ্ট্যাম্প ও ষ্ট্যাম্প তৈরির সরঞ্জামাদিসহ আটক ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

14199778_565373143647851_4066693223341505052_n

হেলাল শেখ, ঢাকা

ঢাকার আশুলিয়ায় ছাপাখানা ব্যবসার আড়ালে জাল ষ্ট্যাম্প, জাল রেভিনিউ ষ্ট্যাম্প, জাল কোর্ট ফি ষ্ট্যাম্প তৈরী

করে দেশের বিভিন্নস্থানে বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ছাপাখানা মালিকসহ ৪ জনকে আটক করেছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ার (র‌্যাব)। এসময় প্রায় এক কোটি টাকা মূল্যের জাল ষ্ট্যাম্প ও ষ্ট্যাম্প তৈরির

সরঞ্জামাদি জব্দ করা হয়।

শুক্রবার রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এ অভিযান চালিয়ে তাদের আটক করা

হয়। শনিবার দুপুরে র‌্যাব সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। আটককৃতরা হলো- রাফি প্রিন্টিং প্রেস-২ এর

মালিক মানিকগঞ্জ জেলার ধলাই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে পান্না হাওলাদার (৩০), মেশীনম্যান একই

জেলার হরিরামপুর থানার বগচর এলাকার শহীদ মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪), ঢাকার ধামরাই থানার

ভাদালিয়া এলাকার আদর আলীর ছেলে রাজ্জাক হোসেন (২০) ও রাজধানীর যাত্রাবাড়ির ৭৬/১ বিবির বাগিচা

মহল্লার মাসুদ রানা (২৭)। র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরিফ বিন জলিল জানান,

আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার দীর্ঘ দিন ধরে জাল ষ্ট্যাম্প,14225537_565373176981181_8791515168292946945_n

জাল রেভিনিউ ষ্ট্যাম্প, জাল কোর্ট ফি তৈরী করে দেশের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল। এমন গোপন সংবাদের

ভিত্তিতে ওই ছাপাখানায় অভিযান চালিয়ে মালিকসহ ৪জনকে আটক করা হয়।

পরে র‌্যাব সদস্যরা ওই প্রিন্টিং কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের জাল ষ্ট্যাম্প, জাল রেভিনিউ

ষ্ট্যাম্প, জাল কোর্ট ফিসহ ষ্ট্যাম্প তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জব্দ করা হয় স্টাম্প ছাপার ম্যাশিনটি।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েতে চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451