মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখল পাত্রীপক্ষ

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
যৌতুক দাবি করায় বরকে গাছে বেঁধে রাখা হয়। ছবি : সংগৃহীত

 

বিয়ের অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই বদলে গেল। মালাবদলের আগেই যৌতুক চেয়ে বসেন পাত্র। আর তাতেই ক্ষেপে যায় পাত্রীপক্ষ। যৌতুক চাওয়ার অপরাধে পাত্রকে গাছে বেঁধে রাখলেন তারা। গত ১৪ জুন ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পাত্রের নাম অমরজিৎ বর্মা। মালাবদলের ঠিক আগেই তিনি পাত্রীপক্ষের কাছে যৌতুক দাবি করেন। শুধু তাই-ই নয়, হুঁশিয়ারি দেন, যৌতুক না দিলে বিয়ে করবেন না। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ।

বিয়ের মঞ্চেই দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ এর পরই পাত্রীর বাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয়স্বজনদের আটকে রেখে দেন। তারপর পাত্র অমরজিৎকেও দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধেন। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝামেলার সূত্রপাত ছবি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন অমরজিতের বন্ধুরা। কিন্তু পাত্রী তাতে সায় দেননি। এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা।

মালাবদলের আগে এই ঘটনায় এমনিতেই পরিবেশ উত্তপ্ত ছিল, তার ওপর অমরজিৎ যৌতুকের দাবি করে বসায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পাত্রীপক্ষের হাত থেকে পাত্র অমরজিৎকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451