বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোটের

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে
বিএনপির লোগো।

 

যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) কারি আবু তাহের।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিম রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে জোটের বাইরে থাকা আরও ২৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলের নেতারা। এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের বলেন, তারা আন্দোলন জোরদার করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। সেই লক্ষ্যে গতকাল তারা ২৭টি দলের সঙ্গে বৈঠক করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451