বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

যেভাবে গরমে ত্বকের যত্ন নেবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক। এ সময় ত্বকে যেমন ঘাম বেশি হয়, তেমনি থাকে ব্রণ ওঠার প্রবণতা। এ সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিতে পারেন বিশেষ কিছু উপায়। যে উপায়ে ত্বক নিস্তেজ হবে না; বরং বাড়বে ত্বকের জেল্লা।

বেশি তাপমাত্রায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে। তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে গরমের এই সময় ফেসপ্যাক ব্যবহারের বিকল্প নেই।

গরমের এই সময় তৈলাক্ত ত্বক আরও বেশি নাজেহালের শিকার হয়। তবে স্বাভাবিক ত্বকেও এ সময় দেখা দেয় ব্রণের উৎপাত। শুষ্ক ত্বকে এসব সমস্যা দেখা না দিলেও রোদে পোড়াভাব স্পষ্ট হয়ে ওঠে।

তাই সব ত্বকের জন্য কার্যকরী এবং ঝটপট ব্যবহার উপযোগী এমন কিছু ফেসপ্যাকের কথা আজ আপনাদের জানাব–

১। শসার রস, গোলাপজল ও চন্দন মিশিয়ে মুখে ম্যাসাজ করে লাগাতে পারেন।

২। মধু ও ঠান্ডা টক দইয়ের ফেসপ্যাক গরমের সময় ত্বকে বেশ আরাম দেয়।

৩। পাকা পেঁপে ও কলার ফেসপ্যাকও গরমে ত্বকে ভালো কাজ করে। রোদে পোড়াভাব দূর করে।

৪। ওটসের সঙ্গে বাদাম তেল মিশিয়েও ফেসপ্যাক তৈরি করতে পারেন। ওটস ত্বকের অতিরিক্ত তেল দূর করবে। আর বাদাম শুষ্ক ত্বকে পুষ্টি জোগাবে।

৫। গরমে ঘাম থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে এ মাটির উপকারিতা নতুন করে বলার কিছু নেই। তবে মুলতানি মাটি ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে। তাই এর সঙ্গে গোলাপজল ও মধু ব্যবহার করে মুখে ব্যবহার করুন।

ত্বকে স্বস্তি দেয়ার পাশাপাশি এসব ফেসপ্যাক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে ব্রণ হওয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে। তাই গরমে ত্বকের যত্ন ও সুরক্ষায় নিয়মিত এসব ফেসপ্যাক ব্যবহার করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451