শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

‘জঙ্গি’ জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ ভুয়া ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন ‘জঙ্গি’ জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ

রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ ভুয়া স্থায়ী ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, মুরাদ ভাড়াটিয়া তথ্য ফরমে স্থায়ী ঠিকানার ঘরে নাম লিখেছিলেন জাহাঙ্গীর। তিনি বলেন, মুরাদ গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর ‘ডান হাত’ হিসেবে কাজ করছিলেন।

শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হন মুরাদ। এর পরই জানা যায় তাঁর ভুয়া নামে বাসা ভাড়া নেওয়ার তথ্য।

মাসুদুর বলেন, বাসার মালিকের কাছ থেকে ভাড়াটিয়ার নিবন্ধন ফরম সংগ্রহ করা হয়েছে। সেখানে ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছিল। মুরাদ নিজের পরিচয় আড়াল করতেই ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদুর রহমান বলেন, মুরাদের ব্যবহৃত জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য যাচাই করতে এনআইডি বিভাগে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে তাঁর আসল পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর রূপনগর এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে মুরাদ নিহত হন। এই ঘটনায় রূপনগর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451