বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওমান থেকে কয়লাবাহী ৭৭ জাহাজ আসার খবরটি ‘শতভাগ মিথ্যা’

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওমান থেকে কয়লাবাহী ৭৭টি জাহাজ বাংলাদেশে আসছে। এই খবরটি সত্য নয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, খবরটি ‘শতভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর’।মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের বরাত দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে লেখা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- বিদ্যুৎসংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।
পোস্টে আরো লেখা হয়, ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছবে বিদ্যুৎ কেন্দ্রে।’

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451