শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আমি কোনো পুরস্কারের প্রত্যাশা করে এখানে আসিনি’ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে
চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ষোড়শ আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’ জিতেছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।  বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

রাশিয়া থেকে শুক্রবার বিকেলে  মোহাম্মদ নূরুজ্জামান বললেন, ‘আমি এখানে কোনো প্রত্যাশা নিয়ে আসিনি। আমি সিনেমাটি বানিয়েছি আমার দেশের সংস্কৃতির অংশ নিয়ে, আর আমি দেখতে চেয়েছি আমাদের দেশের গ্রীষ্মের ছুটির সেই সংস্কৃতি অন্য দেশের মানুষেরা রিলেট করতে পারে কি না, হ্যাঁ।

তারা পারছে।’ 

তিনি বলেন, ‘আমজনতা বলতে যা বোঝায় তারা ছবিটি পছন্দ করেছে। জুরি বোর্ডের সদস্যরা ছবিটি পছন্দ করেছে এটাই আমার জন্য বড় প্রাপ্তি আর পুরস্কারটা বোনাস। আর এখানে এসে আরেকটা প্রাপ্তির কথা বলবো, বিভিন্ন দেশের মানুষজন আসছে, বিভিন্ন দেশের নির্মাতা-প্রযোজকদের সঙ্গে দেখা হচ্ছে এতে অনেককিছুই অর্জন করা যায়।

চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা জানিয়ে বলেন,  ‘আমার ভীষণ ভালো লাগছে যে এখানে এসে আমি বাংলাদেশ শব্দটা শুনছি। এই ফেস্টিভ্যালের বিভিন্ন জায়গায় বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে। বারবার শব্দটা উচ্চারিত হচ্ছে। এইখানে এসে যা পেয়েছি তা অতুলনীয়।

সিনেমার পোস্টার স্থায়ীভাবে প্রদর্শনী হলে থাকবে জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘যে হলে আমাদের সিনেমাটা প্রদর্শন হয়েছে, সেখানের এক্সিকিউটিভ আমাকে ডেকে বললেন, তোমার সিনেমার পোস্টারটা আমরা রেখে দেব। তুমি চার বছর পর বা যখনই আসবে দেখবে তোমার পোস্টারটা সেখানেই আছে। আমি সত্যিই আনন্দিত ভীষপণ আনন্দিত।’

‘আম কাঠালের ছুটি’র পেছনে যারা বিন্দুমাত্র অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা নুরুজ্জামান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451