বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ. আফ্রিকায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় গ্যাস ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ পৌঁছেছে। বৃহস্পতিবার প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। বড়দিনের প্রাক্কালে দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

২৪ ডিসেম্বর শহরের বক্সবার্গ এলাকায় বিস্ফোরণটি ঘটলে সেখানকার তাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়ে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরত্বের মধ্যে দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়। বিস্ফোরণের সময় ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল।

 

গৌতেং স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করছে যে বক্সবার্গ বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন ২৭ জন। এদের মধ্যে ১০ জন তাম্বো মেমোরিয়াল হাসপাতালের স্বাস্থ্যকর্মী। ‘

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় দোষী সন্দেহভাজন হিসেবে আটক ট্রাক চালককে বুধবার প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।

সূত্র : রয়টার্স


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451