বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না : তসলিমা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে

প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের পোস্টে এবার উঠে এলো কাতার বিশ্বকাপ। গত রাতে বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি! ডি বক্সের ভেতর আর্জেন্টিনা অধিনায়ককে ফাউল করেছিলেন পোলিশ গোলকিপার। ভিএআরএর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

কিন্তু লিওনেল মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি।

সেই ম্যাচ নিয়েই তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

উল্লেখ্য, ম্যাচের আগের দিন মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি। গতকাল মাঠে তিনি সেটার বাস্তবায়ন করে দেখালেন। তার পরও জিততে পারেনি রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড। তাদেরকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা চলে গেছে শেষ ষোলোতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451