রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

১৪ লাখ দিতে পারছি না, ‘মিসেস বাংলাদেশ এশিয়া ২০২২’ : রাহা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে

‘মিসেস ইউনিভার্সেস বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ বিভাগে বিজয়ী হয়েছেন খাদিজা আকতার রাহা।

তবে এই বিজয়ী অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন থানায়।

গত রবিবার সন্ধ্যায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালি ওরফে জোনাকির নামে গুলশান থানায় এ জিডি করেন। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক মো. ফাইজুল হক।

থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া’র মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে এমন আশ্বাস দিয়ে ৮ নভেম্বর ৬ লাখ টাকা নিয়েছেন অপূর্ব আবদুল লতিফ। রাহার অভিযোগ, ৬ লাখ টাকা নেওয়ার পরে গত ২০ নভেম্বর থাইল্যান্ডে নির্ধারিত আয়োজনে অংশ নিতে রাহাকে আবারও ১৪ লাখ টাকা দিতে বলেন আয়োজক অপূর্ব।

 

রাহা

মোটা অংকের এই টাকা দিতে রাজি হননি বিজয়ী রাহা। তার দাবি, টাকা দেননি বলেই থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ২০২২’-এ অংশ নেয়া হয়নি তার। পরবর্তীতে রাহা তার দেয়া  লাখ টাকা ফেরত চাইলে আয়োজক তা দিতে অস্বীকৃতি জানান।

রাহার এসব অভিযোগ অস্বীকার করেছেন অপূর্ব আবদুল লতিফ। যে টাকা নিয়েছি সেটা স্পন্সর যিনি করেছেন, তার কাছ থেকে নিয়েছি। কোনো প্রতিযোগীর কাছ থেকে নয়। যে স্পন্সরের কাছ থেকে টাকা নিয়েছি তাকে যথাযথ মানি রিসিট দিয়েছি। তার (রাহা) সঙ্গে থেকে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করা হয়নি। তিনি যথাযথ কোনো প্রমাণ দেখাতে পারবেন না। যে অভিযোগ তিনি তুলছেন পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। বিষয়টি নিয়ে দরকার পড়লে আইনি প্রক্রিয়ায় লড়বো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451