বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুবাই যেতে পারছেন না পোশাক ডিজাইন উরফি!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

বলিউডে সে অর্থে কাজ না করলেও নিজের নাম ছড়িয়েছেন উরফি জেভেদ। যতটা না অভিনয় করে, তাঁর থেকে অনেক বেশি ফ্যাশন আর বিতর্ক দিয়ে। নিজেই নিজের পোশাক ডিজাইন করেন উরফি। অতরঙ্গি লুকে হাজির হন ক্যামেরার সামনে নিত্যদিন।

উরফিকে নিয়ে তো রণবীর সিং, হিন্দুস্তানি ভাউ-এর মতো তারকারাও মন্তব্য করেছেন।

তবে উরফি জাভেদ চাইলেও কোনওদিন দুবাই যেতে পারবেন না।  আসলে দুবাইতে সেসব ব্যক্তিদের ঢুকতে দেওয়া হবে না, যাদের পাসপোর্টে রয়েছে সিঙ্গেল নাম, তা সে ভ্রমণের কারণেই সেই দেশে যাক বা চাকরি-পড়াশোনা।   ভিসাই পাবে না তারা। প্যাসেঞ্জারের প্রথম ও শেষ নাম পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। আর উরফি পাসপোর্টে শুধু ‘উরফি’ নামটাই রেখেছেন। কোনও পদবি রাখেননি।

ব্যাপারটা উরফি নিজেই জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। দুবাইয়ের এই নতুন নিয়ম শেয়ার করে লেখেন, ‘আমার পাসপোর্টের অফিসিয়াল নাম শুধুই উরফি। ব্যাস এবার আমি গেলাম। ’

ইউটিউবে ডিওয়াইআই ভিডিও শেয়ার করতেন উরফি। যেখানে স্টকিংস দিয়ে টপ বানানো শেখাতেন বা ট্র্যাশ দিয়ে বানানো শেখাতেন ড্রেস।

উরফি বলিউডে প্রথম পা রাখেন ২০১৬ সালে টিভি শো ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ দিয়ে। এরপর মেরি দুর্গা, বেপনহা, পাঞ্চ বিট সিজন ২ যা অলট বালাজিতে স্ট্রিম হয়েছিল তাতে কাজ করেন। ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় আর কসৌটি জিন্দেগি কি-তেও কাজ করেছেন উরফি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451