শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান নিয়ে হৈচৈ; দেশের ক্রিকেটের খোঁজ কই?

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনাপ্রবাহ নাটকীয় মোড় নেওয়ায় ক্রিকেট দুনিয়ায় আলোচনার তুঙ্গে এখন ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভ থেকে বাদ পড়তে পড়তে কপালজোরে সেমিফাইনালে উঠেছিল বাবর আজমরা। সেখান থেকে তারা এখন ফাইনালে! যখন ভারত-পাকিস্তান বিশ্বকাপ ফাইনালের সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিল রোহিত শর্মার দল। দেশজুড়ে ভারত-পাকিস্তান আলোচনার মাঝে পর্দার আড়ালে চলে গেছে দেশের ক্রিকেটের খবর।

 

গত বুধবার থেকেই বিশ্ব তথা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার শীর্ষে ভারত আর পাকিস্তানের সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলা। ভারত বাদ পড়ায় দেশের অধিকাংশ মানুষ যে খুশি- তা বলে দিত হয় না। প্রশ্ন হলো, এতে বাংলাদেশের ক্রিকেটের কী লাভ? নাহ, বিন্দুমাত্র লাভ নেই। ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাকিবরা। সেখানে ফেক ফিল্ডিংকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। কিন্তু ১০ উইকেট হাতে রেখে ৫৪ বলে ৮৫ রান করতে না পারার পেছনে কোনো অজুহাত খাটেনা।

এরপর দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় সেমিতে ওঠার সুযোগ সৃষ্টি হয় বাংলাদেশ আর পাকিস্তানের সামনে। জিতলেই সেমিফাইনাল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হারায় টাইগাররা। পরদিনই ফিরে আসে দেশে। আপাতত কোনো সিরিজ নেই বিধায় সবার ছুটি। অধিনায়ক সাকিব গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।  কোচিং স্টাফরাও ছুটিতে আছেন। আগামী মাসের ৪ তারিখ থেকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে আর টেস্ট সিরিজ আছে। সেই সিরিজের প্রস্তুতি কবে নাগাদ শুরু হবে তা এখনো অনিশ্চিত।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিতেই টি-টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। সেই চুক্তি নবায়ন করা হবে কিনা- তা বোর্ড সভায় চুড়ান্ত হবে। শ্রীরামের কোচিংয়ে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। যদিও ব্যাটিং কোচ জেমি সিডন্স পরীক্ষা-নিরীক্ষা বেশি হয়েছে বলে একটি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন। এই টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নিয়েও কোনো আপডেট নেই। সামনে টেস্ট আর ওয়ানডে সিরিজ থাকায় আবারও কোচের দায়িত্বে দেখা যাবে রাসেল ডমিঙ্গোকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451