বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের“তাসকিন আহমেদ”

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

ব্যাটিংটা ভালো হয়নি, পুঁজি মাত্র ১৪৪ রান। তবে বোলারদের সৌজন্যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

স্বল্প পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে বল হাতে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে বিক্রমজিত সিংকে ইয়াসির আলী রাব্বির ক্যাচ বানান এই পেসার। আর বাস ডি লিড ক্যাচ দেন নুরুল হাসান সোহানকে। চতুর্থ ওভারেও জোড়া ধাক্কা খায় ডাচরা। সাকিব আল হাসানের করা ওই ওভারে রানআউট হয়েছেন ম্যাক্স ও’দাউদ ও টম কুপার।

১৫ রানে হারিয়ে ধুঁকতে থাকা নেদারল্যান্ডসকে ১৩৩ রানে নিয়ে যান কলিন কলিন অ্যাকারম্যান। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ১৪ বলে ২৪ রান করে বাংলাদেশকে প্রায় ধরেই ফেলছিলেন পল ফন মিকেরেন।

৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তাসকিন নিয়েছেন ৪টি উইকেট। ভয়ংকর হয়ে উঠা অ্যাকারম্যানও তাসকিনের শিকার। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে দুই উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। অপর পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

এর আগে, টসে হেরে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪৪ রানের স্কোর পায় বাংলাদেশ।   আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ২টি চার। ২০ বলে ২৫ করেন নাজমুল হাসান শান্ত। শেষদিকে ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451