রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘পুরনো বন্ধু’দের প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের ‘বন্ধু’ হিসেবে পরিচিত জিম্বাবুয়ে। কয়দিন আগেই সেই বন্ধুদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে  সেই পুরনো বন্ধু জিম্বাবুয়েকেই প্রতিপক্ষ হিসেবে পেল সাকিব আল হাসানের দল। আজ শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে জিম্বাবুয়ে।

 

প্রথম রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সব প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল। ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপের রানার্সআপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

উল্লেখ্য, হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এরপর ক্রেইগ আরভিন আর সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে। অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা। বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ২৩ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনও ৫৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৯ বল হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451