বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে আজ ছিল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু মাঠে নামার সুযোগই পেলেন না সাকিব আল হাসানরা। বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

 

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বৃষ্টির শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।

আফগানিস্তানের দেওয়া ১৬১ রানের জবাবে ২০ ওভারে বাংলাদেশ মাত্র ৯৮ রান করতে সমর্থ হয়েছিল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকাররা। মেহেদী হাসান মিরাজ ১৬ রান করলেও খেলেন ৩১ বল। মোসাদ্দেক হোসেন সৈকত করেছিলেন ৩৩ বলে ২৯।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দলের সঙ্গে খেলবে সাকিববাহিনী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451