মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘গ্যালাক্সি নোট ৭’ পেতে আরো অপেক্ষা করতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২১ বার পড়া হয়েছে

স্যামসাংয়ের এ বছরের বহুল প্রত্যাশিত স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭। স্যামসাং-ভক্তরা তো বটেই, প্রযুক্তিপ্রেমীরাও মুখিয়ে ছিলেন এই স্মার্টফোনের জন্য। কিন্তু বিধি বাম। বাজারে ছাড়ার পর নানা গুরুতর অভিযোগ আসতে শুরু করে ফোনটির বিরুদ্ধে। তাই বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীদের হাতে ফোনটি পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল, দ্য ভার্জ ও সিনেট।

গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বাজারে ছাড়া হয় স্যামসাং গ্যালাক্সি নোট ৭। আগামীকাল যুক্তরাজ্যের বাজারে ফোনটি ছাড়ার কথা ছিল। তবে ব্যবহারকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই যখন তখন ফোনটি রিস্টার্ট নিচ্ছে, আবার কখনো কখনো হঠাৎ করেই ফোনটির লক স্ক্রিন কাজ করছে না কিংবা ফোনের সব কার্যক্রম স্থির হয়ে যাচ্ছে। ব্যবহারকারীরা ধারণা করছেন, সফটওয়্যার আপডেট বা প্লে-স্টোর থেকে নামানো অ্যাপ্লিকেশনের কারণে এমনটা হতে পারে।

শেষ পর্যন্ত ‘গ্যালাক্সি নোট ৭’ ফোনটিকে আবার মাননিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তাই অন্য যেসব দেশে ফোনটি মুক্তি পাওয়ার কথা ছিল, তা পিছিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘গ্যালাক্সি নোট ৭-এর মুক্তি পিছিয়ে যাচ্ছে, কারণ মাননিয়ন্ত্রণের জন্য বাড়তি কিছু পরীক্ষা করে দেখছি আমরা।’

দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ আসার পর থেকে স্যামসাং বিষয়টি খতিয়ে দেখছে। চার্জিংয়ের সময় ব্যাটারি বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগও এসেছে নোট ৭-এর বিরুদ্ধে। গত ২৪ আগস্ট পর্যন্ত গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণের পাঁচটি খবর পাওয়া গেছে। বিস্ফোরিত স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এর কিছু ছবি পাওয়া গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। আর এসব কারণেই ফিরতি মাননিয়ন্ত্রণ পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে গ্যালাক্সি নোট ৭ মডেলের ফোনগুলোকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451