বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

`টি-টোয়েন্টি বিশ্বকাপ’সৌম্যকে ঘিরে বড় পরিকল্পনা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনে আজ রবিবার ব্রিসবেনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগামীকাল সোমবার আফগানিস্তানের বিপক্ষে তারা একটি অফিসিয়াল প্রস্ততি ম্যাচ খেলবে। আজকের অনুশীলনে সৌম্য সরকারকে নিয়ে অনেক্ষণ ব্যাটিং অনুশীলন করিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। দিয়েছেন নানা টিপস।

সৌম্য যেন ফিরে পেয়েছেন পুরনো শটগুলোর খোঁজ। পরে ব্যাটিং কোচ জেমি সিডন্সও কথা বলেন সৌম্য প্রসঙ্গে।

 

সৌম্য প্রথমে বিশ্বকাপ দলে ছিলেন না। সাব্বির রহমান নিজেকে প্রমাণে ব্যর্থ হওয়ায় দল সংশোধনের শেষ মুহূর্তে তিনি সুযোগ পেয়ে যান। সৌম্যকে নিযে অনুশীলন শেষে সাংবাদিকদের জেমি সিডন্স বলেন, ‘১৭ জন ক্রিকেটার ছিল আমাদের দলে, ১৫ জন নিতে হতো। দলের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি আমরা। সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে এবং বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে। ‘

সৌম্যর অন্তর্ভুক্তির পর এখন সবচেয়ে বেশি কৌতূহল ওপেনিং জুটি নিয়ে। নাজমুল হোসেন শান্তর সঙ্গী হতে যাচ্ছেন সৌম্য? এ প্রসঙ্গে সিডন্স বলেন, ‘আমাদের চূড়ান্ত ব্যাটিং অর্ডারের অনেকটা কাছাকাছি কিছুই দেখা যাবে এই দুই (প্রস্তুতি) ম্যাচে। আমাদের দল খুব বেশি টি-টোয়েন্টি জেতেনি।  সেরা সমন্বয় ও সেরা ব্যাটিং অর্ডার ঠিক করার চেষ্টা চলছে। (ব্যাটিং অর্ডার নির্ধারণে) আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। এখন প্রয়োজন নিজেকে মেলে ধরা এবং বড় স্কোর গড়া। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451