শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথ রানীর মৃত্যুতে ইংল্যান্ডে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

গত রাতে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর সিংহাসনে থাকার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘদিন রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুতে তার সম্মানে ইংল্যান্ডে এক সপ্তাহের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনি, রবি ও সোমবার মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগের দশটি ম্যাচ। শুধু প্রিমিয়ার লিগই নয়; নারী ফুটবল লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগসহ তৃণমূল ফুটবলও স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গলফ টুর্নামেন্ট ও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওভালে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টারস বলেছেন, ‘আমাদের ক্লাবগুলো দেশের প্রতি মহামানবের দীর্ঘ এবং অটল সেবার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এটি শুধু জাতির জন্যই নয়, সারা বিশ্বের লাখ লাখ মানুষের জন্য একটি অত্যন্ত দুঃখজনক সময়, যারা তাকে প্রশংসিত করেছিল এবং আমরা তার মৃত্যুতে শোকাহত ও সবার সঙ্গে একত্রিত হয়েছি। ‘


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451