বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হংকংয়ের কিঞ্চিত শাহ ভারতের কাছে হেরে প্রেমিকাকে আংটি পরালেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

দাপট দেখিয়ে এশিয়া কাপের মূল পর্বে হংকং প্রবেশ করলেও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে হংকং। ব্যাটিংটা তাদের মন্দ হয়নি। ভারতের ১৯২ রান তাড়া করতে নেমে চাকরিজীবী-ডেলিভারি ম্যানদের দিয়ে গঠিত হংকং ১৫২ পর্যন্ত যেতে পেরেছে। ৪০ রানে ম্যাচ হারলেও আলোচনায় চলে এসেছেন হংকংয়ের ক্রিকেটার কিঞ্চিত শাহ।

ম্যাচ শেষ হওয়ার পর তিনি গ্যালারিতেই প্রেমিকাকে আংটি পরিয়ে দেন। 

বড় স্কোর তাড়ায় নেমে ২৮ বলে ৩০ রান করেন কিঞ্চিত শাহ। ভারতের মুম্বাইতে জন্ম হলেও কিঞ্চিতকে মাত্র তিন মাস বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমাতে হয় হংকংয়ে। তার বাবাও ক্রিকেট খেলতেন। বাবাকে ক্রিকেট খেলতে দেখে ১০ বছর বয়সে তিনিও লেদার বলের ক্রিকেটে অংশ নেওয়া শুরু করেন। এরপর হংকংয়ের জাতীয় দলে ডাক পান। ধীরে ধীরে নিজেকে তিনি হংকং দলের অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করেন। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি পার্টটাইম উইকেটরক্ষকের কাজও করেন।

গতকাল রাতে ম্যাচের পরেই দলের জার্সি পরে দর্শকদের কাছে পৌঁছে যান কিঞ্চিত। যা দেখে সমর্থকরা বেশ অবাক হয়েছেন। তারপর দেখা যায় একটি মেয়ের কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসেন এবং হাতে আংটি নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। সম্পূর্ণ সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে খুব আনন্দিত হতে দেখা যায়। প্রেমিকের হাত থেকে আংটি পরে নিয়ে সম্মতি দিয়ে দেন তার বিয়ের প্রস্তাবে।  এই দারুণ দৃশ্য দেখে পুরো হংকং দল আনন্দে মেতে ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451