বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে পাচ্ছে না সেরা দুই পেসারকে

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

রাত পোহালেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। শনিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজে জিম্বাবুয়ে পাচ্ছে না তাদের সেরা দুই পেসার টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানিকে। চোট থেকে সেরে না ওঠায় গতকাল বৃহস্পতিবার ঘোষিত ১৫ সদস্যের জিম্বাবুয়ে দলে এই দুজনের নাম নেই। তাদের বদলে দলে এসেছেন ভিক্টর নিয়াউচি।

 

সদ্যই বাছাইপর্বে উতরে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। সেই বাছাইপর্বেই চাটারা কাঁধে ও মুজারাবানি ঊরুর পেশিতে চোট পেয়ে ছিটকে যান। তাদের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার তানাকা চিভাঙ্গা জায়গা ধরে রেখেছেন। বাছাইপর্বে খেলা স্কোয়াডের বাকি সবাই বাংলাদেশ সিরিজে আছেন।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিলন্টন শুম্বা, শন উইলিয়ামস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451