বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যমুনা নদীর ভাঙনে বিলীন বসতভিটা, তাঁত কারখানা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর ভাঙনে ৫টি বসতবাড়ি ও ২টি তাঁত কারখানা নদীতে বিলীন হয়ে গেছে। সোমবার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ পাকা রাস্তার শেষ সীমানায় এ ভাঙন দেখা দেয়। এতে বহু ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। আতংকে অনেকেই তাঁদের স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

 

স্থানীয় বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম মোল্লা জানান, কয়েকদিন নদীতীরে ভাঙন বন্ধ ছিল। আজ হঠাৎ করেই ৫টি বসতভিটা ও ২টি তাঁত কারখানা ভেঙে নদীতে চলে গেছে। নদী ভাঙনের এমন ব্যাপকতায় আমরা হতাশ। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওহাব জানান, চৌহালীর দক্ষিণাঞ্চলে চরছলিমাবাদ এলাকায় ভাঙনরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। দেওয়ানগঞ্জে নদী ভাঙনের বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451