বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবজিক্ষেতের বেড়ার জালে আটকে পড়ে বিশাল অজগরটি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সবজিক্ষেতের বেড়ার জালে আটকা পড়েছিল অজগরটি। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের এই অজগরটি আজ শনিবার বিকেল ৪টার দিকে উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটি।

উদ্ধারকারী ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান হোসেন জানান, খবর পেয়ে দেলোয়ার হোসেনের সবজিক্ষেতের বেড়ার জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সাপটি এমনভাবে জালে জড়িয়েছিল, তা থেকে ছুটে যাওয়ার কোনো উপায় ছিল না। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ারের বাড়ি বলেশ্বর নদের পারে বেড়িবাঁধের বাইরে এবং সুন্দরবন থেকে খুব কাছে। হয়তো অজগরটি সুন্দরবন থেকে বলেশ্বর নদ সাঁতরে ওই বাড়িতে উঠে এসেছে। বাড়ির লোকজন সাপটি না মেরে প্রাণীর প্রতি মমত্ববোধের পরিচয় দিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছেন। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের সাপটি বিকেল ৫টার দিকে স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451