বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাহরুখের ছবি দেখে ‘ভুল বার্তা’ পেয়েছিলেন অনন্যা ‘গেহরাইয়া’

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

১৩ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ছবি ‘গেহরাইয়া’র জন্য ব্যাপক প্রশংসিত হচ্ছেন অনন্যা পাণ্ডে। অনেক সমালোচকের মতে ছবিতে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করেছেন তিনি। সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি ছবিতে টিয়া চরিত্রে অভিনয় করেছেন অনন্যা।

সমালোচকরা বলছেন ‘গেহরাইয়া’ ছবিতে ক্যারিয়ারসেরা অভিনয় করেছেন অনন্যা

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেছেন সম্পর্কের নানা সমীকরণ নিয়ে।

যা বলতে গিয়ে তিনি জানান, শাহরুখ খানের সিনেমা দেখে বড় হওয়ার কারণে সম্পর্ক সম্পর্কে ভুল ধারণা ছিল তাঁর। কিভাবে?
সেটাও ব্যাখ্যা করেন শাহরুখকন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বন্ধু অনন্যা, ‘বড় হওয়ার সময় প্রচুর শাহরুখ খানের ছবি দেখেছি। পর্দায় তাঁর অভিনীত চরিত্রটিকে আদর্শ প্রেমিক পুরুষ মনে করেছি। ভেবেছি এমনই আদর্শ কেউ আমার জীবনে আসবে যে পাগলের মতো ভালোবাসবে, ভলোবাসাময় দৃষ্টিতে তাকাবে। পরে বুঝেছি ভালোবাসা মূলত যোগাযোগ ও বন্ধুত্ব। ’
শাহরুখ খানের কন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বন্ধু অনন্যা

‘গেহরাইয়া’ এই সময়ের তরুণ-তরুণীর সম্পর্কের জটিলতার গল্প। এ সময়ের ছেলে-মেয়েদের কাছে সম্পর্ক মানে কী—এ প্রশ্নও ছিল অনন্যার কাছে। উত্তরে তিনি বলেন, ‘এখন আসলে সবারই অনেক মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়। এটা হয়তো আপনাকে স্থির থাকতে দেয় না, কিন্তু এটাকে খারাপভাবে নেওয়া ঠিক না। ’
ছবির প্রচারে দীপিকার সঙ্গে অনন্যা

অনন্যা মনে করেন, ছবির টিয়া চরিত্রটি তাঁর ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়ার পর ভবিষ্যতে আরো সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে তাঁর জন্য।

এ ছাড়াও শকুন বাত্রার মতো পরিচালকের সঙ্গে কাজ, দীপিকা পাড়ুকোনের মতো সহ-অভিনেত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান অনন্যা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451