বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুশফিকের কাণ্ড পিএসএলে ঘটালেন হারিস রউফ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত ৮ম বিপিএলের মাঝপথে সতীর্থের ওপর চটে গিয়ে তাকে ধাক্কা মেরেছিলেন মুশফিকুর রহিম। গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুশফিকের খুলনা টাইগার্স। ওই ম্যাচে লিটন দাসের ক্যাচ ছাড়ায় খালেদ আহমেদের ওপর চটে গিয়েছিলেন মুশফিক। পরে লিটন আউট হওয়ার উদযাপনের সময় খালেদকে তিনি ঠেলে দূরে সরিয়ে দেন।

এবার একই ঘটনা দেখা গেল পাকিস্তান সুপার লিগে।
পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল লাহোর কালান্দার্স। লাহোরের বোলার হারিসের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম। যদিও সেই ওভারেই জাজাইকে আউট করেন হারিস। উইকেট পাওয়ার পর সবাই যখন উল্লাস, করছেন তখনই দেখা যায়, হারিস তার সতীর্থ গুলামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। চড় খেয়ে অবশ্য পাল্টা কিছু বলেননি গুলাম। তিনি বরং ভাল বল করার জন্য হারিসকে শুভেচ্ছা জানান।

ওই সময় হারিসের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি ক্যাচ ফস্কানোর বিষয়টি তখনও মেনে নিতে পারেননি। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। হারিসের সমালোচনা করছেন সমর্থকরা। তাদের দাবি, খেলায় ক্যাচ হাতছাড়া হতেই পারে। তার মানে এই নয় যে, কেউ অন্যের গায়ে হাত তুলতে পারবেন। হারিসের শাস্তির দাবি করেছেন অনেকে। এত কিছুর পরেও অবশ্য ম্যাচ জিততে পারেনি লাহোর। হেরে গেছে ২ উইকেটে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451