বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

শিক্ষার্থীদের অনুরোধে সিলেটে শিক্ষামন্ত্রী’ শাবিপ্রবি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমন্ত্রণে সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ যাত্রা নিয়ে ডা. দিপু মনি বলেন, সেখানে কিছু সমস্যা হয়েছে, তা সকলে মিলে সমাধান করবো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে, সেগুলো দেখব।

আজ শুক্রবার বেলা ৩টায় শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে শাবিপ্রবি যাবেন শিক্ষামন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সে বিষয় নিয়ে কথা বলতে ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে আইআইসিটি ভবনের দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসিয়ে প্রতিবাদ জানান তাঁরা। জানা যায়, গতকাল ছিল আন্দোলনের ২৯তম দিন। গত ১৬ জানুয়ারি বিকেল ৫টায় আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ। এ সময় আহত হয়েছিলেন অন্তত ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সজল নামের এক শিক্ষার্থী। তিনি এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। পুলিশের সেই হামলার প্রতিবাদ জানিয়ে ভবনটির দেয়ালে প্রতীকী ‘রক্তের ছাপ’ বসান শিক্ষার্থীরা।

’এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীরকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451