বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বৃহস্পতিবার থেকে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি চলবে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও নিম্ন আয়ের মানুষের হাতে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি ট্রাক সেল শুরু করেছে।

টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, করোনাকালীন নিম্ন আয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই থেকে পাঁচ লিটার সয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ এবং ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

তিনি ডিলারদেরকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৪০০ থেকে ৮০০ কেজি, পেঁয়াজ ১০০ থেকে ১০০০ কেজি এবং সয়াবিন তেল ৫০০ থেকে ১০০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451