বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাছের পেটে ১৮ ক্যারেট সোনার চেইন পেলেন স্বর্ণকার!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার। সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। বাড়ির চাহিদা মেটাতে বিয়াস বাজার থেকে কেনেন দুটি রুই মাছ। ওজন ছিল তিন কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেটে মিলল সোনার চেইন। চেইনটি দেখতে এখন তাঁর বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।

সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সোমবার সকাল ৮টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় ওই চেইন পাওয়া যায়। ওই চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।’

সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ ১১টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পায়।

স্থানীয় অধিবাসী সৈয়দ ও জুলহাস কায়েম বলেন, বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451