বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ এশিয়ার টাইগারে পরিণত হতে যাচ্ছে : স্পিকার

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ এশিয়ার টাইগারে পরিণত হতে যাচ্ছে বলে মনে করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মাইলফলক। মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এই ঐতিহাসিক অর্জনের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাহসী, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রদান উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

স্পিকার বলেন, নারী ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ সর্বোপরি প্রধানমন্ত্রীর সময়োপযোগী গৃহীত সুপরিকল্পিত নীতিমালা ও কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বে ভিন্ন মর্যাদায় অবস্থান করছে। এসময় তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল বাস্তবায়ন করে মেধা নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনন্দিত নেতা বলে উল্লেখ করেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে সোনার বাংলা বিনির্মাণের ভিত রচনা করে গেছেন। পিতার যোগ্য উত্তরসূরি হয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সংসদীয় গণতন্ত্র চর্চা, সার্বজনীন শিক্ষা কার্যক্রম, বিনামূল্যে বই বিতরণ, শতভাগ বিদ্যুতায়ন, হাইটেক পার্ক স্থাপন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে দারিদ্রের হার ২১ শতাংশে নেমে এসেছে। সরকারের উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451