বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে
সৈয়দপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল রানা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার ব্ঙ্গ সোনাহাটের স্থলবন্দরগামী সড়কের লক্ষীমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের হাতেম আলীর পুত্র। রংপুর কালেক্টর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, রোববার বিকাল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল চালক অপর এক আরোহীসহ ভুরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দর গামী মহাসড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিল।

সোনাহাটের লক্ষীমোড় নামক জায়গায় আসলে হঠাৎ মটরসাইকেলটি রাস্তায় পড়ে থাকা ইটের টুকরার সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রলির সামনে পরে ভিতরে ঢুকে যায়। এসময় ট্রলির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক জুয়েল রানার মৃত্যু হয়। অপর আরোহীর কোনো ক্ষতি হয়নি।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451