শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৪ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ড। ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২৬৪ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ড।

দেশটির উত্তর-পূর্বে এল কেটফ উপকূলে ডুবতে যাওয়া ভাসমান একটি কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশিদের সঙ্গে আরও তিন মিশরীয় নাগরিক রয়েছেন।

তিউনিশিয়ার ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাত দিয়ে তিউনিশিয়ান নিউজ এজেন্সি টিএপি ও মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে গত তিন মাসে তিউনিশিয়ার জলসীমা থেকে ৪৮৫ জন ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

তিউনিশিয়ার কোস্ট গার্ড জানায়, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসার পর আইওএম ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। আইওএম জানায়, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের তিউনিশিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কোয়ারেন্টিন শেষে নিয়ম অনুযায়ী তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। এরপর দেশে ফিরতে ইচ্ছুকদের আইএমওর ব্যবস্থাপনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত ১৭ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে তিউনিশিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনায় ৮১ জন বাংলাদেশির মধ্যে ৬৮ জনকে জীবিত উদ্ধার করে দেশটির নৌবাহিনী ও কোস্ট গার্ড। এখনো নিখোঁজ রয়েছেন ১৩ জন বাংলাদেশি।

এই ঘটনার আগের দিন সাগর পাড়ি দেওয়ার সময় ডুবতে যাওয়া একটি নৌকা থেকে ৫২ জন এবং ২৭ ও ২৮ মে আরও ১৭৯ জন বাংলাদেশি উদ্ধার হয়।

লিবিয়া ও তিউনিশিয়া থেকে অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পয়েন্ট ইতালি। দেশটি অভিমুখী নৌকাগুলো লিবিয়া থেকে সরাসরি না গিয়ে প্রায়ই তিউনিশিয়া উপকূল হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451