বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন’ লাকসামে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

লাকসামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ জুন) এই কর্মসূচি পালন করে দলটি।

ওইদিন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মনির হোসাইন।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি আবু জাফর সালেহ।

মানববন্ধনে বক্তারা বলেন, যেহেতু করোনা সমস্যা থেকে সহসায় উত্তরণের কোনো সম্ভাবনা নেই। করোনাও থাকবে, আমাদেরও এগিয়ে যেতে হবে। তাই যথাযথ স্বাস্থবিধি মেনে করোনাকে মোকাবেলার মাধ্যমেই আমাদের সামনের দিকে এগুতে হবে। কোনোভাবেই থেমে থাকা চলবে না।

সুতরাং অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন দলের কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ রায়হান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক সালাহ উদ্দীন শিহাব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নূরে আলম, প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইউছুফ আলী, ক্বওমী মাদরাসা সম্পাদক আবুল কালাম, আলিয়া মাদরাসা সম্পাদক এনায়েতুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451