বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ও তালা বজ্রপাতে দুজনের মৃত্যু, পুড়ে গেছে বাড়ি-গাছপালা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে ও তালা উপজেলার নগরঘাটা গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া বজ্রপাতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বাড়ি ও গাছপালা পুড়ে গেছে বলেও জানা গেছে।

বজ্রপাতে মৃত দুজন হলেন সদরের চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন (২২) ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের কিশোর মণ্ডল (৩৭)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোর্শেদ এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদরের চৌবাড়িয়া গ্রামে বজ্রপাতের সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন রাবেয়া। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, তালা উপজেলার নগরঘাটা গ্রামে নিজের মাছের ঘেরে থাকাকালে বজ্রপাতে প্রাণ হারান কিশোর মণ্ডল। ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বজ্রপাতে জেলার দেবহাটা, খড়িবিলাসহ বিভিন্ন স্থানে কয়েকটি বাড়ি, দোকান ও গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451