শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদ্মায় মাঝিরঘাট-শিমুলিয়া ট্রলারডুবির ঘটনায় শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ট্রলারডুবির ঘটনায় খাদিজা আক্তার নামের আড়াই বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে জাজিরার বাবুরচর এলাকার পদ্মা নদীর চর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন নৌ–পুলিশের সদস্যরা।

গত বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীর পৈলান মোল্লাকান্দি এলাকায় ১৬ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই দিন সন্ধ্যায় আবদুর রহমান আকন (৭০) নামের এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়।

খাদিজা আক্তার বরগুনার পাতাকাটা গ্রামের বজলু মিয়ার মেয়ে। সে পরিবারের সদস্যদের সঙ্গে ওই ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যাচ্ছিল। রাতেই উপজেলা প্রশাসন তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

ওই ট্রলার দুর্ঘটনায় ইমাম হোসেন (২৫) ও রমজান আলী (৬) এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে নৌ–পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মাছ শিকারের ট্রলারে করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছিলেন। প্রশাসনের নজর এড়িয়ে ট্রলারটি যাত্রী পারাপার করছিল। ওই ট্রলারের মালিক ও চালককে চিহ্নিত করা যায়নি। আর নিখোঁজ দুজনের সন্ধানে কাজ করছে প্রশাসন।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ ছিল। এ কারণে বৃহস্পতিবার কয়েকজন ব্যক্তি জাজিরার পালেরচর এলাকা থেকে মাছ শিকারের ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। বিকেল চারটার দিকে ১৬ যাত্রী নিয়ে ট্রলারটি পালেরচর ঘাট থেকে ছেড়ে যায়। বিকেল পাঁচটার দিকে পদ্মা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন ১২ ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন।

এর আগে ৪ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে স্পিডবোটের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ২৬ ব্যক্তি প্রাণ হারান। এরপর ওই নৌপথ এবং মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার বন্ধ করেছিল স্থানীয় প্রশাসন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451