রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত শিশুর শরীরে করোনা শনাক্ত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত সাড়ে ১০ বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তাকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন।

এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। শিশুটি ও তার স্বজনদের কোয়ারেন্টিনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়।

বুধবার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামার করোনা নেগেটিভ হয়েছে। এজন্য বুধবার সন্ধ্যার পর ওই শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার মা রয়েছে। তবে মামাকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ওই শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই প্রথম ভারতফেরত কোনো শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451