বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্টার লিংক ডিজাইন লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে জানতে পারেন, তাঁদের ঈদের ছুটি মাত্র তিন দিন। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক পাশে নিয়ে যায়। সেখানেও পুলিশের সামনেই শ্রমিকেরা ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

কারখানার শ্রমিক আসলাম তালুকদার বলেন, তিন দিনের ছুটি কোনো কাজেই আসবে না। তাঁদের কমপক্ষে ১২ দিনের ছুটি দিতে হবে। ছুটি বৃদ্ধি না করা হলে আন্দোলন চলবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কমর উদ্দিন বলেন, কারখানার শ্রমিকেরা প্রথমে ১০ দিনের ছুটি চেয়েছিলেন। সেটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এখন শ্রমিকেরা আরও বেশি ছুটির দাবি করছেন। পরিস্থিতি মোকাবিলায় কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451