বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চম দিনে ২০ মিনিটেই পাকিস্তান তুলল ‘আলীময়’ এক জয়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

জিম্বাবুয়েকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করতে পাকিস্তানের দরকার ছিল আর মাত্র ১ উইকেট। সে অবস্থাতেই হারারে টেস্ট গড়িয়েছিল পঞ্চম দিনে। আজ সেই উইকেট তুলে নিতে ২০ মিনিট সময় নিল পাকিস্তান।

ম্যাচটা ছিল পাকিস্তানের ‘আলী’দের। পাকিস্তানের হয়ে এই টেস্টের দারুণ পারফরম করেছেন আবিদ আলী, আজহার আলী, হাসান আলী ও নোমান আলী। আবিদ করেছেন ডাবল সেঞ্চুরি, আজহার তুলে নেন সেঞ্চুরি, নোমান অল্পের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। নোমান নিয়েছেন ৫ উইকেট। ৫ উইকেট তুলে নিয়েছেন হাসান আলীও। শাহীন শাহ আফ্রিদি একমাত্র ‘ব্যতিক্রম’। নামে ‘আলী’ নেই, কিন্তু তিনিও তুলে নিয়েছেন ৫ উইকেট। হারারে টেস্টে দারুণ একটা রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৯৯৩ সালের পর এই প্রথম এক টেস্টে তিন পাঁচ উইকেট শিকারির দেখা মিলল।

আবিদ আলীর দ্বিশত (২১৫), আজহার আলীর সেঞ্চুরি (১২৬) আর নোমান আলীর ৯৭ রানে পাকিস্তান গড়ে ৫১০ রানের বিরাট ইনিংস। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। হাসান আলী নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য জিম্বাবুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। রেজিস চাকাভার ব্যাট থেকে আসে ৮০ আর ব্রেন্ডন টেলর করেন ৪৯। প্রতিরোধ মানে পাকিস্তানের ইনিংস জয়কে দেরি করানো। তবে শাহীন আফ্রিদি আর নোমান আলীর বোলিংয়ে সেই প্রতিরোধ পঞ্চম দিন সকালের প্রথম ২০ মিনিট পর্যন্তই স্থায়ী হলো। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২৩১ রানে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451