রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ভারতের সশস্ত্র বাহিনী কোভিড চিকিৎসা দেবেন অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকেরা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

ভারতের সশস্ত্র বাহিনী থেকে গত দুই বছরে অবসরে যাওয়া সব চিকিৎসক আবার কাজে যোগ দেবেন। তবে তাঁরা কাজ করবেন শুধু করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্যই। নিজ নিজ বাড়ির কাছে কোভিড হাসপাতালে তাঁরা এ চিকিৎসা দেবেন বলে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান।

এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার বিপিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই মহামারির সময় দেশকে সহায়তায় নিজেদের প্রস্তুতির কথা জানান। তিনি বলেছেন, সামরিক বাহিনীতে অনেক অক্সিজেন সিলিন্ডার রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীদের অনেকে এখন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। তাই এসব সিলিন্ডার হাসপাতালগুলোতে দিয়ে দেওয়া হবে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন শহরের অধিকাংশ হাসপাতালে এখন আর শয্যা ফাঁকা নেই। এ কারণে ঘরে বসেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। কিন্তু ঘরে বসেও চিকিৎসা পেতে তাঁদের দারুণ বেগ পেতে হচ্ছে। অনেকটা মরিয়া হয়ে লড়াই করতে হচ্ছে। কারণ, অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী দোকানে পাওয়া যাচ্ছে না। এগুলো কালোবাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে ভুক্তভোগীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451