রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুকুশিমার ‘পরিশোধিত’ পানি সাগরে ফেলতে যাচ্ছে জাপান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে ১০ লাখ টনের বেশি ‘পরিশোধিত পানি’ সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। আজ মঙ্গলবার জাপান সরকারের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, পার্শ্ববর্তী দেশগুলোর উদ্বেগ এবং স্থানীয় মৎস্যজীবীদের বিরোধিতা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে জাপান।

জাপান সরকারের দাবি, পারমাণবিক কেন্দ্রের ওইসব পানি সাগরে ফেলাটা নিরাপদ। কারণ, এই পানি পরিশোধন করা। সব ধরনের ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলার পরেই পানি সাগরে ফেলা হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জাপানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তারা বলছে, বিশ্বের অন্য দেশে পারমাণবিক কেন্দ্রের বর্জ্যজল নিষ্কাশনের মতোই এটি।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ মার্চ এক মহাপ্রলয় শুরু হয়েছিল জাপানের উত্তর-পূর্বাঞ্চলে৷ প্রথমে প্রচণ্ড ভূমিকম্প৷ রিখটার স্কেলে ৯ মাত্রার সেই ভূমিকম্পের কারণে শুরু হয় সুনামি ৷

তাতে মারাত্মক ক্ষতি হয় ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রটির৷ পারমাণবিক চুল্লি ছিদ্র হয়ে চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে সে সময় ৷

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এর আগে বলেছে, ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি সমুদ্রে ছেড়ে দেওয়া হতে পারে এবং তাতে মানব ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা অনেক বেশি। দূষিত পানিতে রয়েছে কার্বন এবং নানা রকম তেজস্ক্রিয় উপাদান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451