শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে তৃতীয় লিঙ্গের ভোটার ৪৪১ জন : নির্বাচন কমিশন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে মোট ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৪১ জন। আজ মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচজন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৪১ জন।

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা আর বিগত জাতীয় নির্বাচনের নানা সমালোচনা মাথায় নিয়েই জাতীয় ভোটার দিবস পালন করছে ইসি।

ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’। এমন বাস্তবতায় জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন উল্লেখ করে এ সময় এই প্রক্রিয়ার কিছু ত্রুটি নিয়ে সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ‘মাহবুব তালুকদারের ইতিবাচক কিছু চোখে পড়ে না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451